এটুআই আইন নিয়ে প্রস্তুতি সভা

১৮ জুন, ২০২৩ ২৩:৫২  

নাগরিক সেবার ডিজিটাল রূপান্তর নিশ্চিতকরণ এবং নাগরিকের জীবনমানে সৃষ্ট সেবা অধিকতর কার্যকর ও টেকসই করার জন্য গত ৭ জুন এজেন্সি টু ইনোভেট বিল–২০২৩ জাতীয় সংসেদ উপস্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আর বিল অনুযায়ী, ‘এসপায়ার টু ইনোভেট’ এর প্রতিস্থাপকরূপে ‘এজেন্সি ইনোভেট (এটুআই)’ নামে স্থায়ী কাঠামো হিসেবে এই এজেন্সি প্রতিষ্ঠার আইন নিয়ে রবিবার ভার্চুয়ালি বৈঠক করেছেন তিনি।

এটুআই এর আইন সংক্রান্ত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভার জন্য প্রস্তুতি মূলক এই সভায় উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব শামসুল আরেফিন, আইন উপদেষ্টা মোঃ শহীদুল হক, এটু্আই নীতি উপদেষ্টা আনীর চৌধুরী ও প্রকল্প পরিচালক দেওয়ান মোহাম্মাদ হুমায়ুন। 

বৈঠক সূত্রে জানাগেছে, এটুআই এর অর্জন নিয়েও সভায় আলোকপাত হয়েছে। উপস্থাপন করা হয়েছে কীভাবে নাগরিক সেবা মানুষের হাতের মুঠোয় চলে আসছে সে বিষয়ক ডক্যুফিকশন।

এছাড়াও একই দিনে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্পের প্রোগ্রাম কনটেন্ট প্রডাকশন কাজের জন্য নিয়োগকৃত পরামর্শক প্রতিষ্ঠান “মাত্রা” এর সাথে প্রকল্প হতে পরিচালিত স্টার্টআপ এবং ইনোভেশন সংশ্লিষ্ট কাজের অগ্রগতি এবং কর্ম পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সকল কাজ সম্পন্নের বিষয়ে একটি দিকনির্দেশনামূলক সভা করেছেন আইসিটি প্রতিমন্ত্রী।